Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করেছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশকে বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করেছে। গত বছর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফল প্রকাশে ৮৯ দিন সময় লেগেছিল। উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের কথা বিবেচনায় পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি কার্যক্রম আরও গতিশীল করাই লক্ষ্য।

২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার বা চতুর্থ বর্ষের পরীক্ষা ৩০ এপ্রিল শুরু হয়ে ১৫ জুন শেষ হয়। পরীক্ষার্থীরা বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইট https://results.nu.ac.bd-তে ফল দেখতে পারবেন। প্রকাশিত ফলাফলে কোনো অসংগতি বা ভুল ধরা পড়লে তা সংশোধন বা প্রয়োজনে সম্পূর্ণ ফল বাতিলের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

01 Sep 26 1NOJOR.COM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।