ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে, নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন জনপ্রিয় ছাত্রনেতা এবং ১৯৯৭ সালে উড়িষ্যায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে প্রথম আলোচনায় আসেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস নেতা জানকি বল্লভ পট্টনায়ক।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ২০২১ সালের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-ঘনিষ্ঠ ছাত্রসংগঠন এবিভিপির নেতা হিসেবে ধর্মেন্দ্র প্রধান ভুবনেশ্বরে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে নিয়ে প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভ করেন। পুলিশ লাঠিচার্জ করলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে এই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বিজেপিতে নিজের অবস্থান শক্ত করেন এবং ২০২১ সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেন।
সাম্প্রতিক নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্কে ১৯৯৭ সালের সেই আন্দোলন নতুন করে আলোচনায় এসেছে। বিরোধীরা তার পদত্যাগ দাবি করলেও সরকার জানিয়েছে, তারা সংসদে বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত।
নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।