Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, সমগ্র মানবসভ্যতার জন্যও বড় সম্পদ ও শক্তিতে পরিণত হতে পারে। বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মালয়েশিয়ান হাইকমিশন আয়োজিত ‘থিংক হালাল, গ্রো গ্লোবাল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হালাল পণ্য ও সংস্কৃতির বিকাশ কেবল ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয় নয়; এটি বৈশ্বিক অর্থনীতি ও মানবকল্যাণের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বিশ্ববাজারে হালাল খাদ্যের বিশাল বাজার রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ভোক্তা ও বিনিয়োগকারীরা এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে প্রস্তুত। তিনি উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার অভিন্ন মূল্যবোধ রয়েছে; দুই দেশ যৌথভাবে হালাল শিল্পের বিকাশ ও বিশ্ববাজার সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে। বিনিয়োগকারীদের জন্য সঠিক ধারণা, তথ্য, জ্ঞান ও সুনির্দিষ্ট ব্যবসায়িক কাঠামোর প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। সেমিনারে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার শাহিদ বক্তব্য দেন।

19 Aug 26 1NOJOR.COM

হালাল শিল্পের বৈশ্বিক সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতার আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।