Web Analytics

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় অতিরিক্ত মজুত রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর সারের মজুত বেশি। কৃত্রিম সারের সংকটের কথা বলে বিভ্রান্তি তৈরিকে তিনি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বর্ণনা করেন।

মন্ত্রী সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতিকে সন্তোষজনক বলেন। উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমানোর আশা প্রকাশ করেন তিনি। পাইলট পর্যায়ে প্রায় ১৪ লাখ কৃষকের ডেটাবেজ তৈরি হয়েছে এবং প্রতি মাসে সাড়ে তিন থেকে চার লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের কথা জানান।

গত ছয় মাসে ২৫ লাখ চারার লক্ষ্যের বিপরীতে ২৪ লাখ ১৮ হাজারের বেশি চারা রোপণ এবং ৪৭৫ দশমিক ৬১ কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী। এ বছর এখন পর্যন্ত পেঁয়াজ আমদানি করতে হয়নি; আগামীতে তিন লাখ টন পেঁয়াজ সংরক্ষণের অবকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। আগামী বছর থেকে হাওরে ব্রি ১১৮ ধানের চাষ এবং ৬০ থেকে ৬২ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতে চালুর প্রস্তুতির কথাও তিনি বলেন।

19 Aug 26 1NOJOR.COM

কৃষিমন্ত্রীর দাবি, দেশে সারের সংকট নেই; চাহিদার চেয়েও বেশি মজুত রয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।