আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সচেতনতা প্রচারণা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। “দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট” স্লোগানকে কেন্দ্র করে এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণ ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করা। রোববার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুদক জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে টেলিভিশন বিজ্ঞাপন, টিভি স্ক্রল এবং দেশব্যাপী বিলবোর্ডের মাধ্যমে জনস্বার্থে দুর্নীতিবিরোধী বার্তা প্রচার করা হবে। সংস্থাটি তিনটি মূল স্লোগান গ্রহণ করেছে, যার মাধ্যমে সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়েছে।
দুদকের মতে, যোগ্য প্রার্থী নির্বাচনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র পথ, এবং সচেতন ও দায়িত্বশীল ভোটাররাই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে তরুণদের লক্ষ্য করে দুর্নীতিবিরোধী প্রচারণা শুরু দুদকের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।