লেবাননে চলমান সংঘাতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। ইউনিসেফ জানিয়েছে, মাত্র তিন সপ্তাহের যুদ্ধে দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১৯ হাজার শিশু তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইজি কর্সি সিএনএন-কে বলেন, দক্ষিণ লেবাননের শিশুদের কাছে পৌঁছানো এখন বড় চ্যালেঞ্জ, কারণ অনেক শিশু দুর্গম এলাকায় আটকা পড়েছে।
কর্সি জানান, ইসরাইলি বিমান হামলায় লিটানি নদীর ওপরসহ একাধিক সেতু ধ্বংস হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকা শিশুদের সহায়তাও কঠিন হয়ে পড়েছে, কারণ অনেকেই একাধিকবার বাস্তুচ্যুত হয়ে মানসিক আঘাতের মুখোমুখি হচ্ছে। স্কুল বন্ধ থাকায় ইউনিসেফ টিকাদান, চিকিৎসা ও প্রাথমিক শিক্ষার বিকল্প হিসেবে ‘লার্নিং হাব’ চালুর চেষ্টা করছে।
বোমাবর্ষণে পানির ট্যাংক ও পাম্পিং স্টেশন ধ্বংস হওয়ায় নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি হাসপাতাল, সেতু ও পয়োনিষ্কাশন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করছে।
তিন সপ্তাহে লেবাননের ২০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত, ইউনিসেফের সতর্কতা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।