Web Analytics

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের একটি কথিত চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির অধীন খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্টের কাছে ঘটনাটি ঘটে। স্থানটি খুরমী বিওপি থেকে দক্ষিণে প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার দূরে।

বিজিবি সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটে করে ওই ব্যক্তিদের নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। খুরমী বিওপির নিয়মিত টহল দল বিষয়টি দেখতে পেয়ে নিজস্ব স্পিডবোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে যায়।

বিজিবি জানায়, টহল দলের বাধার মুখে বিএসএফ সদস্যরা ওই চেষ্টা থেকে সরে আসে এবং আনুমানিক দুপুর ১২টার দিকে ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্ত নিরাপত্তায় ইউনিটটি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। তিনি বলেন, কাউকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

12 Sep 26 1NOJOR.COM

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে কথিত পুশইনের চেষ্টা ঠেকানোর দাবি বিজিবির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।