Web Analytics

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে জামায়াত প্রার্থী মাওলানা মো. বোরহান উদ্দিনের নির্বাচনি অফিসে শুক্রবার দিবাগত গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দীনেশগুঞ্জ এলাকায় ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে অফিসের আসবাবপত্র ও নির্বাচনি প্রচারের একটি অটোরিকশা পুড়ে যায়।

স্থানীয় জামায়াত সূত্রে জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে অফিসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন এই ঘটনাকে গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত কাপুরুষোচিত হামলা বলে উল্লেখ করেন। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

07 Feb 26 1NOJOR.COM

নোয়াখালী-৩ আসনে জামায়াত প্রার্থীর অফিসে আগুন, তদন্ত শুরু করেছে পুলিশ

Person of Interest

logo
No data found yet!