চলমান সামরিক অভিযানের কারণে হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকি এখনো ‘সংকটজনক’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি এই পথে চলাচলকারী নাবিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং ওমানি কর্তৃপক্ষের সঙ্গে ভিএইচএফ চ্যানেল ১৬-এর মাধ্যমে যোগাযোগ বজায় রাখতে বলেছে।
ইউকেএমটিও আরও জানিয়েছে, ট্রাফিক সেপারেশন স্কিমের দক্ষিণে ওমানের পানিসীমা ব্যবহার করার কথা বিবেচনা করা যেতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র একটি বর্ধিত নিরাপত্তা এলাকা তৈরি করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে।
সংস্থাটি নিশ্চিত করেছে যে, ওই জাহাজের সব ক্রু নিরাপদ রয়েছেন এবং পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।
হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে নিরাপত্তা ঝুঁকি সংকটজনক পর্যায়ে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।