প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মূল চেতনা, যার ধারাবাহিকতায় দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
তিনি ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ ও আব্দুল জব্বারসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকারই প্রতিষ্ঠা করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে আরও দৃঢ়। তিনি উল্লেখ করেন, ইউনেস্কোর স্বীকৃতিতে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
তারেক রহমান দেশে ভাষাবৈচিত্র্য সংরক্ষণ ও সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি সকল ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা কামনা করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে গণতন্ত্র সুসংহত করার প্রতিশ্রুতি তারেক রহমানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।