Web Analytics

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আশা প্রকাশ করেছে যে নতুন সরকার টেলিকম খাতের যৌক্তিক দাবিগুলো পূরণ করবে। সংগঠনটি জানায়, অন্তর্বর্তীকালীন সরকার টেলিকম গাইডলাইন ও নীতিমালা প্রণয়নের সময় সব স্টেকহোল্ডারের পরামর্শ নেয়নি। আইএসপিএবি আশা করছে, বর্তমান সরকার সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ টেলিকম নীতি নির্ধারণ করবে।

শনিবার সকালে রাজধানীর বনানীতে আইএসপিএবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আমিনুল হাকিম এ কথা বলেন। তিনি জানান, আগামী ১৩–১৫ এপ্রিল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো ২০২৬। এই এক্সপো দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরবে।

‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস ও আইওটি ভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবে। তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্য প্রদর্শন করবে।

12 Apr 26 1NOJOR.COM

নতুন সরকার টেলিকম খাতের দাবি পূরণ করবে আশা আইএসপিএবির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।