বাণিজ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত আপিল শুনানিতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট হিসেবে ড. আলী আফজালকে বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে তিনি রিহ্যাবের ২০২৬-২৮ মেয়াদের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
ড. আলী আফজালের দাখিল করা আপিলের ওপর শুনানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তার পক্ষ থেকে পদ শূন্য ঘোষণা সংক্রান্ত মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন তথ্য ও বক্তব্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেওয়া হয়।
গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় ড. আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করেছিল। তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। পরে ২১ সেপ্টেম্বর হাইকোর্ট পদ শূন্য ঘোষণার সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে এবং আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দেয়। আপিল পর্যালোচনা শেষে মন্ত্রণালয় তাকে দায়িত্বে বহাল রাখে।
আপিল শুনানি শেষে রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকলেন ড. আলী আফজাল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।