Web Analytics

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের তিন বছর পূর্তি উপলক্ষে রোববার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের কেন্দ্রীয় ডাম স্কয়ারে শত শত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী জড়ো হন। তারা ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধের দাবি জানান এবং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ চান।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং গাজায় চলমান মানবিক সংকটের অবসান ও ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবিতে স্লোগান দেন। তাদের অন্যতম দাবি ছিল ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কঠোর ব্যবস্থা নেওয়া। বিশেষ করে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য তারা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

সূত্রে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও জানানো হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পরও হামলা অব্যাহত থাকার অভিযোগ রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় হামলায় ১ হাজার ৪৭০ জনের বেশি নিহত ও ৫ হাজার ১৮০ জনের বেশি আহত হয়েছেন।

12 Oct 26 1NOJOR.COM

আমস্টারডামে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা ও গাজায় সহিংসতা বন্ধের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।