Web Analytics

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থপাচারসংক্রান্ত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা চিঠিতে এই তথ্য চাওয়া হয়।

চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির সম্পদ ও আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। দুদকের নথিতে অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ এবং অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের উল্লেখ রয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, লেনদেন, ঋণ, এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র ও অন্যান্য আর্থিক পণ্যের তথ্য চাওয়া হয়েছে।

পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগও যাচাই করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে আসিফ মাহমুদ বা সংশ্লিষ্টদের সম্পদ, বিনিয়োগ কিংবা ব্যাংক হিসাব আছে কি না, তা যাচাইয়ের উদ্যোগ নিতে বলা হয়েছে। এর আগে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়মের অভিযোগে তারসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক।

17 Sep 26 1NOJOR.COM

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের আর্থিক তথ্য চেয়েছে দুদক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।