Web Analytics

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে শিশুদের বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী বনানী শিকদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিবেশী মন্টু শিকদার লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

স্বজন ও এলাকাবাসীর বরাতে জানা যায়, ১৯ মার্চ সকালে বাজির ফুলকি মন্টু শিকদারের স্ত্রীর কাপড়ে পড়ে গেলে এ নিয়ে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে শ্রীনদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিহতের স্বামী বাদী হয়ে মামলা করেছেন এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

26 Mar 26 1NOJOR.COM

মাদারীপুরে শিশুদের বাজি নিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।