স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক একযোগে বিশ্বজুড়ে আড়াই ঘণ্টার ইন্টারনেট বিভ্রাটের মুখে পড়ে, এতে ১৪০টিরও বেশি দেশে ৬০ লাখের বেশি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হন। বিভ্রাটের পেছনে অভ্যন্তরীণ সফটওয়্যারের ত্রুটিকে দায়ী করেন স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং প্রধান মাইকেল নিকোলস। ইলন মাস্কও এক্স-এ দুঃখ প্রকাশ করে জানান, সমস্যার স্থায়ী সমাধান করা হবে। বিশ্লেষকরা একে স্টারলিংকের ইতিহাসে সবচেয়ে বড় বিভ্রাট বলে অভিহিত করছেন। ২০২০ সাল থেকে ৮ হাজারের বেশি স্যাটেলাইট দিয়ে গঠিত স্টারলিংক বর্তমানে বিশ্বজুড়ে দুর্গম এলাকায় ইন্টারনেট সরবরাহ করছে।
স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক একযোগে বিশ্বজুড়ে আড়াই ঘণ্টার ইন্টারনেট বিভ্রাটের মুখে পড়ে, এতে ১৪০টিরও বেশি দেশে ৬০ লাখের বেশি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।