অধিকৃত পশ্চিম তীরের জেনিনের আল-আসাসা গ্রামে এক ফিলিস্তিনির লাশ কবর থেকে তুলে অন্যত্র দাফন করতে বাধ্য করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্যমতে, দিনের শুরুতে সমাহিত করা ওই লাশ অবৈধ ইসরাইলি বসতির খুব কাছে হওয়ায় ইসরাইলি কর্তৃপক্ষ এই নির্দেশ দেয়।
ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার রাতে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটে। নাবলুসের দক্ষিণে আল-লুব্বান আশারকিয়া গ্রামে বসতি স্থাপনকারীরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যা পরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যরা নিয়ন্ত্রণে আনেন। বেথলেহেমের দক্ষিণে বুরাক সুলায়মান এলাকায় বনভোজন করতে আসা ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে ইসরাইলি বাহিনী স্টান গ্রেনেড নিক্ষেপ করে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, টিয়ার গ্যাসের প্রভাবে অসুস্থ হওয়া দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আরও পাঁচজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনির লাশ পুনরায় দাফনে বাধ্য ও অভিযান চালায় ইসরাইলি বাহিনী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।