Web Analytics

পাকিস্তানের করাচি এক্সপো সেন্টারে চার দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬-এ অংশ নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত ‘হার্ভেস্টিং ইনোভেশন, কাল্টিভেটিং সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যের এই প্রদর্শনী চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তা এবং করাচিতে বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশগ্রহণ হচ্ছে।

প্রদর্শনীতে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি এবং প্রাণ অংশ নিচ্ছে। চা বোর্ডের উদ্যোগে নিজস্ব চায়ের পাশাপাশি ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী ও হালদা ভ্যালির চা প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধিদের কাছে বাংলাদেশের চা শিল্পের বৈচিত্র্য, গুণগত মান এবং রপ্তানি সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন উপ-হাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত। ৫০টির বেশি দেশের ৫০০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়িক প্রতিনিধি ও প্রদর্শক এতে অংশ নিচ্ছেন। ২৩ থেকে ২৫ নভেম্বর কেবল ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য প্রদর্শনী নির্ধারিত, আর ২৬ নভেম্বর এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

23 Nov 26 1NOJOR.COM

করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে চা ও খাদ্যপণ্য নিয়ে বাংলাদেশের অংশগ্রহণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।