Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠা, বহুপাক্ষিকতা জোরদার এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরান ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে ইরানি একটি সংবাদপত্রে লেখা নিবন্ধে তিনি বলেন, পারস্পরিক আস্থা ও দুই দেশের নেতাদের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার ভিত্তিতে তেহরান ও বেইজিং সহযোগিতার নতুন অধ্যায় শুরু করতে চায়।

আরাগচি চীনকে ইরানের ‘দুর্দিনের বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় দুই দেশের সহযোগিতা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার প্রতি তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। পশ্চিমা নিষেধাজ্ঞা ও ইরানের ওপর সর্বোচ্চ চাপের মধ্যেও সাম্প্রতিক বছরগুলোতে তেহরান-বেইজিং সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি চীনকে ইরানের প্রধান অর্থনৈতিক অংশীদারও বলেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিকস ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের ভূমিকার প্রশংসা করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নৈতিক নীতিমালার লঙ্ঘন বলে অভিযোগ করেন। এসসিও ও ব্রিকসের কাঠামো কাজে লাগিয়ে চীনসহ সদস্য দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদারে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।

25 Aug 26 1NOJOR.COM

বহুপাক্ষিক কাঠামোয় চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে প্রস্তুত ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।