Web Analytics

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য শরিফুল আলম দেশের প্রতিটি নাগরিককে মানবিক রাষ্ট্র গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার, ২৬ মার্চ কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। লাখো শহীদের আত্মত্যাগ ও নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

কুলিয়ারচর থানার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন এবং পরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন।

27 Mar 26 1NOJOR.COM

স্বাধীনতা দিবসে মানবিক রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান বস্ত্র প্রতিমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।