Web Analytics

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবার সন্ত্রাসের অভয়ারণ্য বানানো হচ্ছে এবং হল দখল, ক্যাম্পাস নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা হয়েছে। তাঁর অভিযোগ, ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, হবিগঞ্জে আলিফ নামে তাদের এক সহকর্মীর চোখ উপড়ে ফেলা হয়েছে।

সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে না জড়ানোর আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ, প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি করেন। তিনি জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকাকে গৌরবোজ্জ্বল উল্লেখ করে তাদের অবদানের স্বীকৃতি ও নথিভুক্তির দাবি জানান। তাঁর ভাষ্য, এ বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি।

05 Aug 26 1NOJOR.COM

ক্যাম্পাসে সহিংসতা ও নিয়ন্ত্রণচেষ্টার অভিযোগ তুলে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।