Web Analytics

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহাদী আমিন জানিয়েছেন, সরকার যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে কাজ করছে। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ তিনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন। প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা হয়েছে।

মাহাদী আমিন জানান, দুই দেশের মধ্যে আলোচনায় অভিবাসন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা এবং শ্রমিকদের ব্যয় কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মালয়েশিয়া প্রযুক্তিনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে, যার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়া হবে। বাংলাদেশ পক্ষ থেকে স্বচ্ছ ও স্বল্প ব্যয়ে শ্রমিক পাঠানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে, যা দুই দেশের সহযোগিতা ও অভিবাসন ব্যয় হ্রাসে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

12 Apr 26 1NOJOR.COM

স্বচ্ছ ও স্বল্প ব্যয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুতে কাজ করছে বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।