Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। কয়েক দশক ধরে এই ঘাঁটি মার্কিন বাহিনী ব্যবহার করে আসছে। একই সঙ্গে ইরাকের আল–হারির বিমানঘাঁটিতেও হামলার খবর প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম, যা মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

শনিবার, ২৮ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর তেহরান পাল্টা হামলা শুরু করে। ইরান ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই হামলাগুলোকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, যদিও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

01 Mar 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর সৌদি ও ইরাকি ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।