Web Analytics

তুরস্কের ইজমির শহরে ‘প্রফেট লাভার্স অ্যাসোসিয়েশন’ আয়োজিত এক অনুষ্ঠানে শত শত মুসলিম তরুণী হিজাব পরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ‘আমি হিজাব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি: আপনার আদেশই সবার ওপরে’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ আয়োজনের লক্ষ্য ছিল বিশেষ করে তরুণীদের ধর্মীয় বিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে হিজাব পালনে উৎসাহিত করা। আয়োজকেরা হিজাবকে সাময়িক পছন্দ বা ফ্যাশনের অংশ নয়, ইসলামের ধর্মীয় নির্দেশনা হিসেবে বোঝার ওপর জোর দেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন আমিনে আলতুন। পরে ধর্মীয় সংগীত, আলোচনা সভা ও নাট্য পরিবেশনা হয়। ধর্মীয় আলোচক বিলদানে কুরতারান বলেন, হিজাব কেবল পোশাকের ধরন বা অনুষঙ্গ নয়; এটি পবিত্র কোরআনে বর্ণিত মৌলিক নির্দেশনা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত দৃঢ় নীতিগুলোর একটি। তিনি অংশগ্রহণকারী তরুণীদের আশা ও প্রার্থনার জায়গা হিসেবে উল্লেখ করেন।

কুরতারান বলেন, ফ্যাশন, নারীবাদ, পুঁজিবাদ, বিভিন্ন মতাদর্শ ও জনপ্রিয় সংস্কৃতির প্রভাবে হিজাবের অর্থ ও দৈনন্দিন জীবনে এর অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। তিনি হিজাব বুঝতে কোরআনের শিক্ষার দিকে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং একে মুসলিম নারীর জন্য আল্লাহ নির্ধারিত পরিচয় বলে বর্ণনা করেন। অনুষ্ঠানের শেষে হিজাব গ্রহণকারীদের উপহার দেওয়া হয় এবং আমিনে শানি সমাপনী মোনাজাত পরিচালনা করেন।

02 Nov 26 1NOJOR.COM

ইজমিরের ধর্মীয় অনুষ্ঠানে হিজাব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন শত শত তরুণী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।