Web Analytics

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, ২০২৬ সালের মার্চ মাসে বাংলাদেশে অন্তত ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। শনিবার প্রকাশিত দেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির তুলনায় মার্চে রাজনৈতিক সহিংসতার ঘটনা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। একই মাসে অন্তত ৩৪টি হামলায় ৫৯ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এছাড়া গণপিটুনি ও মব সহিংসতায় ১৩ জন নিহত হওয়ার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বর্তমান সরকার পাশ না করায় নতুন সরকারের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে।

04 Apr 26 1NOJOR.COM

মার্চে দেশে ১১৩ রাজনৈতিক সহিংসতায় ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এইচআরএসএস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।