Web Analytics

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। বিতর্কিত পরিকল্পনাটি স্থগিত রাখার আদেশ প্রত্যাহারের জন্য ট্রাম্প প্রশাসনের আবেদন সোমবার নাকচ করে সর্বোচ্চ আদালত, ফলে আপাতত এটি কার্যকর হচ্ছে না।

নয় সদস্যের বেঞ্চে থাকা ছয় রক্ষণশীল বিচারপতির মধ্যে দুজন রায়ের সঙ্গে ভিন্নমত পোষণ করেন। সংখ্যাগরিষ্ঠের সঙ্গে একমত হয়ে বিচারপতি ব্রেট কাভানা বলেন, দীর্ঘমেয়াদে ট্রাম্পের পরিকল্পনা আইনসম্মত হতে পারে। তবে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এটি বাস্তবায়নের জন্য অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচনি কর্মকর্তাদের হাতে পর্যাপ্ত সময় নেই।

নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্য ইতিমধ্যে ভোটারদের কাছে ডাকযোগে ভোটের ব্যালট পাঠানো শুরু করেছে। নির্বাচনের ঠিক আগে বিধিটি কার্যকর হলে নির্বাচনি ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে বলে আদালত মনে করেছে। ট্রাম্প মার্চে নির্বাহী আদেশে সই করেন এবং প্রমাণ ছাড়াই ডাকযোগে ভোটে জালিয়াতির ঝুঁকির দাবি করেন। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলো মামলায় বলে, নির্বাচন পরিচালনায় সংবিধান অঙ্গরাজ্যগুলোকে ব্যাপক ক্ষমতা দিয়েছে।

15 Sep 26 1NOJOR.COM

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ডাকযোগে ভোট সীমিতের পরিকল্পনা স্থগিত থাকছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।