Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করেছে যে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো নরকে পরিণত হবে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় আইআরজিসির নৌ কমান্ড এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়। বিবৃতিতে বলা হয়, সিরিক শহরের ওপর যুক্তরাষ্ট্রের হামলা হরমুজ প্রণালির ওপর ইরানের আধিপত্যের ‘রহস্য’ সমাধান করবে না এবং চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোকে ছাড় দেওয়া হবে না।

আইআরজিসি জানায়, এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো এখন আলাদা বিষয় এবং তারা নরক যন্ত্রণা ভোগ করবে। সংস্থাটি নিশ্চিত করেছে যে, ইরান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের আটটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলাকে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব’ হিসেবে বর্ণনা করেছে আইআরজিসি।

আলজাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং আইআরজিসি ইঙ্গিত দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ অব্যাহত থাকলে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

28 Jun 26 1NOJOR.COM

ইরানের আইআরজিসির হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ভয়াবহ প্রতিশোধের মুখে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।