Web Analytics

আলবেনিয়ার রাজধানী তিরানা শনিবার সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ছিল। টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। শিক্ষার্থীসহ বিক্ষোভকারীরা সরকারি ভবন লক্ষ্য করে ইট-পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে; রাবার বুলেট ছোড়ার অভিযোগও উঠেছে।

প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ এবং দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলনটি গড়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করে শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের রাজনৈতিক শ্রেণি দুর্নীতিগ্রস্ত। অন্যদিকে রামার দাবি, বিরোধী দল ও বিদেশি শক্তি আন্দোলনে ইন্ধন দিচ্ছে।

সংঘর্ষে উভয় পক্ষের বহু মানুষ আহত হয়েছেন। বিশৃঙ্খলার অভিযোগে ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আরও কয়েকশ মানুষ গ্রেপ্তার হয়েছেন; অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। বিক্ষোভকারীদের একটি অংশ এক বছরের জন্য নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার ও নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। ১৪০ আসনের পার্লামেন্টে রামার সোশ্যালিস্ট পার্টির ৮৩টি আসন রয়েছে, আর পরবর্তী সংসদ নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে।

18 Oct 26 1NOJOR.COM

তিরানায় সরকারবিরোধী বিক্ষোভ পঞ্চম দিনে, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।