Web Analytics

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। শনিবার ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপি ফরিদপুরের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধ জাতির গৌরবের অধ্যায় হলেও আওয়ামী লীগ গুম, খুন, হত্যা ও টাকা পাচারের মতো অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দিয়ে সেই গৌরবকে কলঙ্কিত করেছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে। তিনি জানান, তাদের দল দুটি শপথ নিয়েছে, কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে তা ভঙ্গ করেছে। সরকারে সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি দাবি করেন, ১২ তারিখের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নিতে হবে এবং প্রথম অধিবেশনে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। অন্যথায় এগারো দল রাজপথে নামবে বলে তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

08 Mar 26 1NOJOR.COM

নাহিদ ইসলাম বললেন, মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।