Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলার গোবিন্দপুর এলাকায় যমুনা নদীর তীররক্ষা বাঁধের একটি অংশ ধসে পড়েছে। পানির চাপে ১০ নম্বর সাইডের ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধ ধসে যাওয়ায় নদী তীরের অন্তত ২৫০ পরিবার নতুন করে ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল বহির্ভূতভাবে নিম্নমানের কাজ করেছে এবং প্রকল্পটি তাড়াহুড়ো করে শেষ করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আনুষ্ঠানিকভাবে কাজ বুঝে নেওয়ার আগেই ধসের ঘটনা ঘটায় প্রকল্পের স্থায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের কোটি কোটি টাকার প্রকল্প ঠিকাদারের গাফিলতিতে ব্যর্থ হয়েছে এবং তারা এখন ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে আছেন।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে পাউবো বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

19 Jun 26 1NOJOR.COM

গাইবান্ধায় যমুনা বাঁধ ধসে ২৫০ পরিবারে ভাঙনের আতঙ্ক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।