Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা এবং আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত এক হাজার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণবিষয়ক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন বৈঠকের বিষয়টি জানান।

প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডে অন্তত একটি মাঠ নিশ্চিত করতে বলেছেন। ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তরে ৪০টি এবং ঢাকা দক্ষিণে ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে জানানো হয়, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে মাঠ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ২৭ জেলায় ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে।

প্রতিটি মাঠের আয়তন তিন থেকে আট বিঘা রাখার পরিকল্পনা রয়েছে। রক্ষণাবেক্ষণ ও নিয়মিত ক্রীড়া কার্যক্রমের জন্য প্রতিটি উপজেলায় একজন ক্রীড়া কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ১০টি ক্রীড়া ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে যুক্ত করার কর্মসূচি ৫ নভেম্বর খুলনা থেকে ৫০৩ উপজেলায় একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দখল হওয়া মাঠ উদ্ধার ও বিদ্যালয়ে ক্রীড়া ক্লাব চালুর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

09 Oct 26 1NOJOR.COM

প্রতিটি ইউনিয়নে মাঠ ও দুই মাসে এক হাজার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।