Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য বন্ধ থাকবে, তবে বিশ্বের অন্যান্য দেশের জন্য উন্মুক্ত। শনিবার মার্কিন ক্যাবল নিউজ চ্যানেল এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্য দেশের জাহাজগুলোর জন্য প্রণালি পার হতে কোনো বাধা নেই। তিনি আরও জানান, নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু জাহাজ প্রণালি ব্যবহার না করলেও এতে ইরানের কোনো ভূমিকা নেই এবং অনেক ট্যাঙ্কার ও জাহাজ এখনো প্রণালি পার হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইরানের পদক্ষেপে ক্ষতিগ্রস্ত কয়েকটি দেশকে নিয়ে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি উন্মুক্ত ও নিরাপদ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে পারে। এরপরই আরাগচি এই মন্তব্য করেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি আহত ও বিকলাঙ্গ হয়েছেন।

এর জবাবে আরাগচি বলেন, সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই এবং তিনি সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করছেন। তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক প্রজাতন্ত্র সুপ্রতিষ্ঠিত এবং কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।

15 Mar 26 1NOJOR.COM

ইরান হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য বন্ধ রাখবে, অন্যদের জন্য উন্মুক্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।