Web Analytics

রয়টার্স জানিয়েছে, সিরিয়া সরকার ও লেবাননের হিজবুল্লাহ প্রতিনিধিদের মধ্যে সেপ্টেম্বরে তুরস্কে একটি গোপন বৈঠক হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, নিরাপত্তাসংক্রান্ত উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়। সূত্রগুলোর দাবি, তুরস্কের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার উদ্যোগে এ বৈঠক হয়।

সূত্রের ভাষ্য অনুযায়ী, সিরিয়া হিজবুল্লাহকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে বলে এবং সীমান্তপথে অস্ত্র পাচার বন্ধ ও সিরিয়ায় থাকা গোষ্ঠীটির অবশিষ্ট নেটওয়ার্ক গুটিয়ে নিতে সহযোগিতা চায়। বিনিময়ে সিরিয়া লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য সামরিক হস্তক্ষেপ করবে না বলে আশ্বাস দিয়েছে বলেও দাবি করা হয়েছে।

তবে বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে। ইরান সরাসরি অংশ নেয়নি, যদিও তারা বৈঠক সম্পর্কে অবগত ছিল এবং অংশ নিতে না পারায় অসন্তুষ্ট ছিল বলে দাবি করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ অধিদপ্তর ও সিরিয়া সরকার প্রতিবেদনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলেছে। হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন দামেস্ক সরকারের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্ক খারাপ হয়।

02 Oct 26 1NOJOR.COM

তুরস্কে সিরিয়া-হিজবুল্লাহ বৈঠকের খবর অস্বীকার করেছে আঙ্কারা ও দামেস্ক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।