Web Analytics

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে সাগরকন্যা কুয়াকাটা পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। ঈদের দ্বিতীয় দিন রোববার সকাল থেকেই ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকত উৎসবের নগরীতে পরিণত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সমুদ্রের ঢেউ ও প্রকৃতির সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসেন। সকালে বৃষ্টির কারণে উপস্থিতি কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর সৈকতের প্রতিটি স্পটে পর্যটকদের ভিড় বেড়ে যায়।

রমজান মাসজুড়ে পর্যটকশূন্য থাকা কুয়াকাটা ঈদের ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে। প্রায় ৯০ শতাংশ হোটেল-মোটেল ও রিসোর্ট বুকিং হয়েছে, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য, লাল কাঁকড়া ও অতিথি পাখির বিচরণ পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্য মোতায়েন ও সাদা পোশাকে নজরদারি চালানো হচ্ছে, যাতে সবাই নির্বিঘ্নে ছুটি উপভোগ করতে পারেন।

23 Mar 26 1NOJOR.COM

ঈদে কুয়াকাটায় পর্যটকদের ভিড়, পর্যটন খাতে নতুন প্রাণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।