নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক খাদ্য আমদানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড ডাচ এক্সপোর্টার্সের (ইউনিডেক্স) অ্যাম্বাসেডর ও অ্যাডভাইজার ফোরকান হায়দার চৌধুরী বলেছেন, ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের রপ্তানির সুযোগ ক্রমেই বাড়ছে। তিনি মনে করেন, আন্তর্জাতিক মান বজায় রাখা, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং নিয়মিত বাজারসংযোগ রক্ষা করা গেলে ইউরোপে বাংলাদেশি পণ্যের চাহিদা আরও বৃদ্ধি পাবে। বর্তমানে এই বাজারের আর্থিক মূল্য বছরে শতকোটি টাকারও বেশি।
১৯৮৯ সালে রোল্যান্ড ইয়ানসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউনিডেক্স এখন ইউরোপের অন্যতম বৃহৎ এথনিক ফুড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি এথনিক ও মূলধারার খুচরা বাজারে পণ্য সরবরাহ করে। ঘানা, নাইজেরিয়া, নরওয়ে, চীন ও বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে খাদ্যপণ্য সংগ্রহ করে ইউরোপজুড়ে সরবরাহ করা হয়। ফোরকান হায়দারের উদ্যোগে প্রাণ, বিডি ফুড, ইফাদ ও ড্যানিশসহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ইউরোপে পৌঁছাতে শুরু করেছে।
সম্প্রতি ইউনিডেক্স ইউরোপভিত্তিক এশিয়ান ফুড গ্রুপের সঙ্গে একীভূত হয়েছে, যার ফলে ক্রয়ক্ষমতা ও বাজার সম্প্রসারণের সক্ষমতা বেড়েছে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের উৎপাদকদের জন্য ইউরোপীয় বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি হয়েছে।
ইউরোপে বাংলাদেশি খাদ্যপণ্যের রপ্তানির সম্ভাবনা বাড়ছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।