Web Analytics

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে মুসলমানরা সৌদি আরবের ঘোষণার সঙ্গে মিল রেখে ২০২৬ সালের ২৭ মে ঈদুল আজহা উদযাপন করবেন। ফ্রান্সের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিসহ বিপুল সংখ্যক মুসলমান এ উৎসবে অংশ নেবেন। দেশে ও প্রবাসে কোরবানির প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আর প্যারিসে বাংলাদেশি ব্যবসায়ীরা কোরবানির পশুর অর্ডার নিচ্ছেন।

ফ্রান্সভিত্তিক এক মুসলিম সংগঠন জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১০ জিলহজ অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা এবং ২৬ মে পবিত্র আরাফাতের দিন পালিত হবে। সংগঠনটি মুসলমানদের ঈদের জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ধর্মীয় বিধান ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানি সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছে।

ফ্রান্স প্রশাসনের অনুমতি নিয়ে দেশটির বিভিন্ন শহরের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

22 May 26 1NOJOR.COM

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফ্রান্সসহ ইউরোপে ২৭ মে ঈদুল আজহা পালিত হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।