Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন। ২০ আগস্ট রাতে তিনি মক্কায় পৌঁছে ওমরাহ সম্পন্ন করেন এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন। শনিবার এনসিপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ছাড়েন। সফরে তাঁর সঙ্গে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও উপ-কমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।

ওমরাহ শেষে এনসিপি নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় আসিফ মাহমুদ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বর্তমানে মক্কায় অবস্থান করছেন এবং এরপর মদীনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

22 Aug 26 1NOJOR.COM

মক্কায় ওমরাহ পালন করে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আসিফ মাহমুদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।