Web Analytics

ইরানের সঙ্গে যুদ্ধ অব্যাহত রাখা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে কয়েক মাস ধরে তীব্র মতবিরোধ চলছে বলে অ্যাক্সিওস, ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ট্রাম্পকে সামরিক অভিযান বন্ধ করে তেহরানের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

অ্যাক্সিওসের মতে, ভ্যান্স ব্যক্তিগত আলোচনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরাননীতি নিয়ে কঠোর সমালোচনা করেন এবং যুদ্ধকে মার্কিন ভোটারদের মধ্যে অজনপ্রিয় বলে উল্লেখ করেন। তিনি আশঙ্কা করেন, এ যুদ্ধ রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের কারণ হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা কূটনৈতিক সমাধানের পক্ষে মত দিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে বৈঠক হয়। মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা পুনরায় না চালানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প, যদিও মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ও মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে। কাতারের মধ্যস্থতায় সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খসড়া তৈরির উদ্যোগও চলছে।

05 Nov 26 1NOJOR.COM

ইরান নীতি নিয়ে সামরিক অভিযান ও কূটনীতির মধ্যে কঠিন সিদ্ধান্তে ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।