Web Analytics

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। মঙ্গলবার, ২৫ আগস্ট সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন সহায়তায় ডেনমার্ক গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে। বিশেষ করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে দেশটির বিনিয়োগের সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত নতুন দায়িত্ব নেওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানান এবং সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর আশা প্রকাশ করেন।

সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্ক সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়নের বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ সহায়তা হিসেবে দেওয়া হবে। মীর শাহে আলম বলেন, এ সহায়তা সরকারের বড় সাফল্য; প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে কমবে এবং সরকারের আর্থিক চাপও কম হবে।

26 Aug 26 1NOJOR.COM

সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পে ডেনমার্ক দেবে সাড়ে ৪ হাজার কোটি টাকা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।