জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন। ১১ দলীয় ঐক্য ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বুধবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় মহানগর উত্তর কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে থানা আমির সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই কর্মসূচি। সরকারকে জনগণের গণরায় মানতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, তারা সরকারের মেয়াদ পূর্ণ হোক চান, তবে জনগণকে অসন্তুষ্ট করা ও জনরায় উপেক্ষা করলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, দেশ বাঁচাতে সংস্কারের বিকল্প নেই এবং গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রুত বিচার নিশ্চিত করতে দৃশ্যমান ভূমিকা না রাখলে জনঅসন্তোষের শিকার হতে হবে। সম্মেলনে লংমার্চে অংশগ্রহণ এবং কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করার জন্য বিভিন্ন কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হয়। শাপলা চত্বর থেকে চট্টগ্রাম পর্যন্ত কর্মসূচিতে রাজধানীবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান সেলিম উদ্দিনের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।