Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম সরকারকে সতর্ক করে বলেছেন, প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়া গণভোটের রায় প্রত্যাখ্যানের দুঃসাহস যেন না দেখায় সরকার। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করে জনরায় উপেক্ষা করছে, যা জাতির সঙ্গে প্রতারণা। তিনি গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ দ্রুত পাসের দাবি জানান।

সাদিক কায়েম বলেন, জনগণের রক্তের বিনিময়ে গঠিত সরকার যেন তাদের আকাঙ্ক্ষা উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা না করে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, যে অধ্যাদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হয়েছে তার কার্যকারিতা শেষ হওয়ায় সেটি বিল আকারে পাসের প্রয়োজন নেই।

তিনি আরও জানান, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কিছু অপরিবর্তিতভাবে পাস করা হবে এবং কিছু সংশোধন করে বিল আকারে আনা হবে। বিশেষ কমিটির প্রতিবেদন আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করা হবে।

30 Mar 26 1NOJOR.COM

৭০ শতাংশ সমর্থনের গণভোট রায় প্রত্যাখ্যান না করার হুঁশিয়ারি ডাকসু ভিপির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।