Web Analytics

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার, ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে রাষ্ট্রপতি তাকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের ক্ষেত্রে সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসরণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

এর আগে পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তিনি গত ১৮ আগস্ট ওই পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো।

03 Sep 26 1NOJOR.COM

পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।