Web Analytics

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি। রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ঘেরাও কর্মসূচি থেকে সংগঠনটি এসব দাবি ঘোষণা করে।

সংগঠনটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তি এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানায়। সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ বলেন, পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের সন্দেহ, নিয়োগ পরীক্ষায় অনিয়ম আরও বিস্তৃত হতে পারে। তিনি জানান, ২৪২টি পদের বিপরীতে ৩ লাখ ১৯ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন; এতে চাকরির বাজারের সংকট স্পষ্ট বলে তিনি মন্তব্য করেন।

সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল ও সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম দলীয় প্রভাব, স্বজনপ্রীতি, ভাইভার নম্বর নিয়ে কারসাজি এবং পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানির অভিযোগ তোলেন। তাদের দাবি, পরীক্ষার আগের রাতে প্রশ্নফাঁসের তথ্য সামনে এলেও পরীক্ষা শুরুর আগে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পাঁচ দফায় বেকার যুবকদের কর্মসংস্থান ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশের দাবিও রয়েছে।

12 Oct 26 1NOJOR.COM

প্রশ্নফাঁসের অভিযোগে পাঁচ দফা দাবি জানাল জাতীয় যুবশক্তি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।