ঢাকা মহানগরীতে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার নিরাপদে পরিবহনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মানি এস্কর্ট সার্ভিস চালু রেখেছে। নগরবাসী, ব্যবসা প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থাগুলোকে এই সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে ডিএমপি, যাতে পরিবহনকালে ছিনতাই বা ডাকাতির ঝুঁকি এড়ানো যায়।
ডিএমপি সূত্রে জানা গেছে, প্রশিক্ষিত পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। এতে পরিবহনকালীন নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অপরাধের ঝুঁকিও অনেকাংশে কমে আসে। আগ্রহীরা নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে এই সেবা নিতে পারবেন।
ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, বড় অঙ্কের অর্থ বা মূল্যবান সামগ্রী পরিবহনের ক্ষেত্রে এই সেবা গ্রহণ করলে নিরাপত্তা নিশ্চিত হয় এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হয়।
নগদ অর্থ ও স্বর্ণালংকার নিরাপদ পরিবহনে ডিএমপির মানি এস্কর্ট সেবা ব্যবহারের আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।