Web Analytics

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দহগ্রাম এলাকায় ৩১ ডিসেম্বর বিএসএফ ৮/৫১-এস পিলারের কাছে ভারতীয় সীমান্তের ৬০ গজ অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি বাধা দেয়। ১ জানুয়ারি বিজিবির কঠোর আপত্তির পর বিএসএফ নির্মাণ কাজ বন্ধ করে ১৫০ গজ পিছু হটে। বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আল-দীন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় টহল জোরদার করা হয়েছে। বিজিবি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, তারা তাৎক্ষণিকভাবে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন এবং এ বিষয়ে আলোচনার জন্য পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

02 Jan 25 1NOJOR.COM

পাটগ্রাম সীমান্তে বিজিবির বাধায় বিএসএফ পিছু হটেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।