Web Analytics

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাংবাদিক ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বন্ধু হিসেবে পরিচিত রড ড্রেহার বলেছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভ্যান্সের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা শেষ হয়নি, তবে দ্রুত কমছে। বিবিসির প্রতিবেদনে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ দ্রুত শেষ না হলে তা রিপাবলিকান পার্টি এবং বিশেষ করে ভ্যান্সের জন্য পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

ড্রেহার বলেন, ভ্যান্স প্রকাশ্যে ইরান যুদ্ধের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন এবং যুদ্ধের বিরোধিতা করেছেন। বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্পকে ভোট দেওয়া মানুষের সঙ্গে এই যুদ্ধ ছিল “পুরোপুরি বিশ্বাসঘাতকতা” এবং এটি সাধারণ আমেরিকানদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।

ড্রেহারের মতে, ইরান যুদ্ধে তেহরানের শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে এর ফলে ওয়াশিংটনের ক্ষমতাকাঠামোয় বড় পরিবর্তন এসেছে বলে তিনি মনে করেন। তিনি ঘটনাটিকে “ওয়াশিংটনের শাসনব্যবস্থার পতন” হিসেবে বর্ণনা করে একে ইতিহাসের অসাধারণ ঘটনা বলেন। তাঁর মন্তব্যে রিপাবলিকানদের অভ্যন্তরীণ রাজনীতি ও ভ্যান্সের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন সামনে এসেছে।

06 Nov 26 1NOJOR.COM

ইরান যুদ্ধ ভ্যান্সের ২০২৮ সালের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কমাতে পারে বলে মন্তব্য ড্রেহারের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।