Web Analytics

ইসলামী বিশ্ববিদ্যালয় ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আইন অনুষদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান।

উপাচার্য বলেন, বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদিও দেশের অনেক আইনে এখনো ঔপনিবেশিক শাসনামলের বৈশিষ্ট্য রয়েছে। তিনি বলেন, আইন বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় কাজের সুযোগ আছে। সরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অবদানের কথা স্মরণ রেখে বিচারিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পছন্দের পেশায় সুযোগ না পেলেও হতাশ না হয়ে বিকল্প সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন উপাচার্য।

26 Oct 26 1NOJOR.COM

১৮তম বিজেএস পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।