Web Analytics

নতুন একটি বইয়ে দাবি করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার এক সপ্তাহেরও বেশি আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বড় ধরনের অভিযানের পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছিলেন। ‘হোস্টেজেস: ৮৪৩ ডেজ অব অ্যাব্যান্ডনমেন্ট’ বই অনুযায়ী, আবুধাবির প্রেসিডেন্ট প্রাসাদ থেকে প্রায় ৪৫ মিনিটের ফোনালাপে এই সতর্কতা দেওয়া হয়, কিন্তু নেতানিয়াহু কোনো পদক্ষেপ নেননি।

লেখকেরা বলছেন, ইসরাইল ও বিশ্বের বিভিন্ন স্থানের কয়েক ডজন সূত্রের ভিত্তিতে বইটি লেখা হয়েছে; এসবের মধ্যে ইসরাইলি সরকারের অত্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তারাও আছেন। বইটিতে বলা হয়, হামাসের তৎকালীন নেতা ইয়াহিয়া সিনওয়ার এক সাবেক ফিলিস্তিনি কর্মকর্তাকে একটি ‘ভয়ংকর অভিযান’-এর প্রস্তুতির কথা জানিয়েছিলেন এবং একে ‘ভূমিকম্প’ বলে বর্ণনা করেছিলেন। আমিরাতের প্রেসিডেন্ট এমন হামলায় অঞ্চল অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করেছিলেন বলে দাবি করা হয়েছে।

নেতানিয়াহুর দপ্তর অভিযোগটি সরাসরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, আমিরাত এমন কোনো সতর্কবার্তা দেয়নি; প্রাসঙ্গিক তথ্য থাকলে তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিনিময় হয়েছে। নেতানিয়াহুও ওই সময় আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কথা অস্বীকার করে প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলেছেন। বিরোধী নেতারা নতুন করে জবাবদিহি ও স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশনের দাবি তুলেছেন, যদিও সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

09 Sep 26 1NOJOR.COM

বইয়ের দাবি, ৭ অক্টোবরের আগে নেতানিয়াহুকে সতর্ক করেছিল আমিরাত; দপ্তরের অস্বীকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।