Web Analytics

হিউস্টনে সোমবার অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে কাসেমিরো ও বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে নাটকীয় জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৯ মিনিটে কাইশু সানোর নিচু শটে এগিয়ে যায় জাপান।

ব্রাজিল শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায়। বিরতির পর তরুণ এন্দ্রিক মাঠে নামলে আক্রমণে গতি ফেরে। ৫৬ মিনিটে গ্যাব্রিয়েলের ক্রসে হেডে সমতা ফেরান কাসেমিরো। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্রুনো গিমারায়েসের নিখুঁত থ্রু পাস থেকে নিচু শটে জয়সূচক গোল করেন মার্টিনেল্লি।

এই জয়ে কার্লো আনচেলত্তির দল শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। শেষ মুহূর্ত পর্যন্ত লড়েও বিদায় নিতে হলো জাপানকে।

30 Jun 26 1NOJOR.COM

মার্টিনেল্লির ইনজুরি টাইমের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।