Web Analytics

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দৌড়ে সালাম দিতে দেখা যাওয়ার পর ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে। ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে শুক্রবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে রাকিব বিষয়টি পরিষ্কার করেন।

রাকিব তার পোস্টে জানান, তিনি দুপুর থেকে বিকেল পর্যন্ত তিন ঘণ্টা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বাংলা একাডেমি এলাকায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো, অনুষ্ঠানজুড়ে পাশে থাকা এবং ছাত্রদলের ম্যাগাজিন তুলে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠান শেষে নিরাপত্তা কর্মকর্তাদের অনুরোধে তিনি প্রধানমন্ত্রীর গাড়ির সামনে গিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য সৌজন্যমূলক সালাম বিনিময় করেন।

তিনি অভিযোগ করেন, পুরো ঘটনার মাত্র কয়েক সেকেন্ডকে কেন্দ্র করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার মতে অপসাংবাদিকতার উদাহরণ।

27 Feb 26 1NOJOR.COM

বইমেলায় প্রধানমন্ত্রীকে দৌড়ে সালাম দেওয়ার ঘটনায় ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।